বাংলাদেশ

শেষ পর্যন্ত দেশেই ফিরতে হয়েছে মুরাদকে

কানাডার পর দুবাইয়ে ঢুকতে ব্যর্থ হয়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে শেষ পর্যন্ত দেশেই ফিরতে হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে এমিরেটসের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তিনি।

বিমানবন্দরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। প্রথমে মুরাদকে ইমিগ্রেশন অফিসে নেওয়া হবে। এরপর ইমিগ্রেশনে থাকা কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করবে।

এদিকে কানাডায় ঢোকার চেষ্টা করে ব্যর্থ হন ডা. মুরাদ। এরপর দুবাইতে ঢোকারও চেষ্টা করেন তিনি। কিন্তু দুবাইয়ে ঢুকতে না পেরে দেশে আসার প্রস্তুতি নেন ডা. মুরাদ। তার দেশে ফেরার খবরে রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকরা ভিড় করেন। তবে তিনি ওই নির্ধারিত ফ্লাইটে আসেননি।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button