স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে রাজধানীতে পতাকা মিছিল

স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এক পতাকা মিছিলের আয়োজন করা হয়েছে। এতে অংশ নেন ঢাকা ১২ আসনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বিকেলে সংসদ ভবনের সামনে থেকে এ পতাকা মিছিল শুরু হয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খন কামাল। পরে কৃষিবিদ ইনস্টিটিউটের অডিটোরিয়ামে বিজয়ের সুবর্ণজয়ন্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা অনুষ্ঠানে দেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. নাসরীন আহমাদ সহ আরো অনেকে।
বাংলাটিভি/ সাকিব



