বাংলাদেশ
জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় ধনী রাষ্ট্রগুলোর পদক্ষেপ যথেষ্ট নয়: তথ্যমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বিশ্বের ধনী রাষ্ট্রগুলো যে পদক্ষেপ নিয়েছে, তা মানুষকে রক্ষা করার জন্য যথেষ্ট নয়, বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে রাজধানীতে, বাংলাদেশ ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট ফোরাম আয়োজিত ‘কপ-২৬: প্রাপ্তি ও ভবিষ্যত করনীয়’ শীর্ষক সেমিনারে যোগ দিয়ে, এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী এসময় বলেন, বিশ্বব্যাপি জলবায়ু পরিবতনের বিরুপ প্রভাব দেখা দিয়েছে, যার ফলে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের নেয়া পদক্ষেপ আজকে অন্যদের পথ দেখাচ্ছে।
বাংলাটিভি/ সাকিব



