বাংলাদেশআইন-বিচার

সারাদেশে ব্যাটারিচালিত ৪০ লাখ থ্রি-হুইলার বন্ধের নির্দেশ হাইকোর্টের

সারাদেশে এসিড ব্যাটারিচালিত ৪০ লাখ থ্রি-হুইলার বন্ধের জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ব্যাটারিচালিত এসব যানবাহন আমদানি ও কেনা-বেচার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত একটি রিটের শুনানি নিয়ে দুপুরে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামানের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আতিক তৌহিদুল ইসলাম। রিটে উল্লেখ করা, এই থ্রি হুইলারগুলো পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর। পাশাপাশি রুট পারমিট ছাড়াই রাস্তায় চলাচল করা এসব থ্রি হুইলার বিভিন্ন সময়ে সড়ক-মহাসড়কে নানা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া এই ইজিবাইকগুলোর বড় একটি অংশ অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে চার্জ দেয়ায় সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে। এসব কারণে সারাদেশে চলা প্রায় চল্লিশ লাখ অবৈধ ব্যাটারিচালিত থ্রি হুইলার বন্ধের নির্দেশনা চেয়ে গেল ১৩ ডিসেম্বর হাইকোর্টে রিট করা হয়। রিটে শিল্প সচিব, সড়ক পরিবহন সচিব, পরিবেশ সচিবসহ ৭ জনকে বিবাদী করা হয়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button