
গুম-খুনের বিষয়ে আইন-শৃংখলা বাহিনীর বিরুদ্ধে জাতীয় মানবাধিকার কমিশনের সরকারের কাছে প্রতিবেদন চাওয়ার ক্ষমতা আছে, কিন্তু তদন্ত করার ক্ষমতা নেই বলে জানিয়েছেন, কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম।
আজ রোববার সকালে বর্তমান কমিশনের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
মানবাধিকার কমিশনের কার্যালয়ে সংবাদ সম্মেলন র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে নাছিমা বলেন, এ বিষয়ে ইউএন হিউম্যান রাইটস কাউন্সিলের চিঠির পরই আনুষ্ঠানিক অবস্থান জানাবে কমিশন। যেকোনো ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড মানবাধিকার কমিশন সমর্থন করে না বলেও উল্লেখ করেন তিনি।
সাবেক ও বর্তমান মহাপরিচালকসহ র্যাবের সাত কর্মকর্তার নিষেধাজ্ঞার বিষয়টিতে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কোনও উদ্দেশ্য আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান কমিশনের চেয়ারম্যান।
এছাড়া,টিকটকের আড়ালে ভারতে মানবপাচার ও নারী নির্যাতন বন্ধে পররাষ্ট্রমন্ত্রী ও বিভিন্ন দেশে কূটনৈতিক তৎতপরতা চালাচ্ছে বলেও জানান কমিশনের চেয়ারম্যান।
বাংলাটিভি/ রাপ্পি



