বাংলাদেশ

চট্টগ্রামের সদরঘাট এলাকায় হেলে পড়েছে ভবন, সরানো হলো বাসিন্দাদের

চট্টগ্রাম মহানগরের সদরঘাটের ফকিরপাড়া এলাকায় একটি চারতলা ভবন হেলে পড়েছে। গতকাল সোমবার রাতে চারতলা ভবনটি হেলে পড়ার পর স্থানীয় জনপ্রতিনিধি, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ক্ষতিগ্রস্ত লোকজনদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল সোমবার ফকিরপাড়া এলাকায় একটি চারতলা ভবনসহ চারটি বসতঘর হেলে পড়ে। এর মধ্যে দুটি মন্দিরও রয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হেলেপড়া ভবন থেকে লোকজনদের সরিয়ে নেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, জলাবদ্ধতার কাজের জন্য স্থানীয় গোলজার খালের খননকাজ চলমান। খালের প্রশস্ত ও গাইড ওয়াল নির্মাণের জন্য ৪০ ফুট গভীর পর্যন্ত পাইলিংয়ের কাজ চলমান থাকায় ঝুঁকিপূর্ণ ভবনগুলো হেলে পড়ছে। এর আগেও একাধিক ভবন হেলে পড়ার ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button