বাংলাদেশ

শীতের তীব্রতা বাড়ায় উত্তরাঞ্চলে বাড়ছে জনদুর্ভোগ

উত্তরাঞ্চলে বাড়ছে শীতের তীব্রতা। কনকনে ঠান্ডা বাতাসে রংপুরে শীত জেঁকে বসেছে। কুয়াশা কম থাকলেও হিমেল বাতাসের কারণে জনদুর্ভোগ বেড়েছে। দিনে খানিকটা সহনীয় থাকলেও সন্ধ্যার পর হিমেল বাতাসে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে রংপুর ও দিনাজপুর অঞ্চলের মানুষদের।

হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে ছিন্নমূল ও অসহায় মানুষের দুর্ভোগ চরমে। তীব্র শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হওয়া খেটে খাওয়া মানুষ পড়েছে বিপাকে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে শীতার্ত মানুষ।

এদিকে, গাইবান্ধায়ও বেড়েছে শীতের তীব্রতা। জেলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকার স্বল্প আয়ের মানুষ শীতবস্ত্রের অভাবে রোদ না ওঠা পর্যন্ত স্বাভাবিক কাজ কর্ম করতে পারছে না। ঠাণ্ডাজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যাও। দিনের বেলাতেও হেড লাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে যানবাহন।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button