বাংলাদেশ

৯ ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

ঘনকুয়াশার কারণে টানা নয় ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে ফেরি পারের অপেক্ষায় আটকে পড়ে সহস্রাধিক যান। ভোগান্তিতে পড়েন বহু মানুষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মাঝপদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ ছাড়া মাঝপদ্মায় দুটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে রাখা হয়েছিল।’

সংশ্লিষ্ট সূত্র মতে, ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় পরিবহন বাস, ব্যক্তিগত ছোট গাড়ি এবং সাধারণ পণ্যবাহী ট্রাক মিলে প্রায় সহস্রাধিক যানবাহন ফেরি আটকে পড়ে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button