বাংলাদেশ
বিএনপি যতো কথাই বলুক সংলাপে আসবে: তথ্যমন্ত্রী

বিএনপি মুখে যতো কথায় বলুক রাষ্ট্রপতির সংলাপে তারা অংশগ্রহণ করবে, বলে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সকালে, সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। হাসান মাহমুদ আরো বলেন, পৃথিবীর কোন দেশেই নির্বাচনের আগে কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির কোন সংলাপ হয় না। বাংলাদেশে সুষ্ঠ গণতন্ত্রের তাগিদেই রাষ্ট্রপতির সংলাপ হচ্ছে। আর এই সংলাপের মাধ্যমে দেশের গণতান্ত্রিক রীতিনীতি সুসংহত হবে বলেও আশাপ্রকাশ করেন তথ্যমন্ত্রী।
বাংলাটিভি/ সাকিব



