বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে করোনায় একদিনে আরও ১ জনের মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৫৫ জনে।এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৪২ জন। দেশে বর্তমানে মোট শনাক্ত রোগী ১৫ লাখ ৮২ হাজার ৭১০ জন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার জানানো হয়েছিল, তার আগের ২৪ ঘণ্টায় ৩৮২ জনের করোনা শনাক্ত হয়। সে হিসেবে একদিনের ব্যবধানে শনাক্তের সংখ্যা বেড়েছে ৪০ জন। এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৯৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৮৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৯১৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ০২ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ১৩ লাখ ৬২ হাজার ২৫৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৩ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ; মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া নারী সিলেটের।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button