
সমাজ পরিবর্তনে আধুনিক শিক্ষার কোন বিকল্প নেই; সেই বিষয়টি মাথায় রেখেই শিক্ষাক্রমে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন,শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।
দুপুরে রাজধানীর দনিয়া কলেজে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিবশত বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দনিয়া কলেজ গভর্নিং বডির সভাপতি একে এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশিউর রহমান, ঢাকা -৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহম্মেদ মান্নাফীসহ অন্যরা।
বাংলাটিভি/শহীদ



