বাংলাদেশ
বায়তুল মোকাররমে জয়নাল হাজারীর প্রথম জানাজা অনুষ্ঠিত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ফেনীর সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় এ জানাজায় অংশ নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। জানাজা শেষে তার মরদেহ ফেনীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। ফেনী পাইলট স্কুলে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শেষ ইচ্ছা অনুযায়ী তাকে দাফন করা হবে নিজ বাসভবন মুজিব উদ্যানে
সোমবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক এমপি জয়নাল হাজারী।
বাংলাটিভি/ সাকিব



