বাংলাদেশস্বাস্থ্য

করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ৩৯৭

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৬২ জনের।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায়  নতুন করে শনাক্ত হয়েছেন ৩৯৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৪ হাজার ২৩ জনে।

ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৮ হাজার ৪৪ জন।

সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৫১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯৪১ জনের নমুনা সংগ্রহ করা হয় এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৯৩৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ১৪ লাখ ২৯ হাজার ২৩৪টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ১০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত একজনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। মৃত একজন ঢাকা বিভাগের বাসিন্দা এবং তিনি সরকারি হাসপাতালে মারা গেছেন।

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button