বাংলাদেশঅপরাধআইন-বিচার

রামপুরায় শিক্ষার্থী নিহতের পর বাসে অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার

গত ২৯ নভেম্বর রামপুরায় বাসের চাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন নিহত হওয়ার ঘটনার পর ৮-১০টি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার মূলহোতা মনিরসহ চার জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে তাদের গ্রেফতারের বিষয়টি জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

রাজধানীর রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার অন্যতম হোতা মনির হোসেন ও তার ৩ সহযোগীকে রাজধানীর রামপুরা ও কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়েছে।

গত ২৯ নভেম্বর রাতে রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন নিহত হন। এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় ঘাতক বাসসহ ৮-১০ বাসে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button