বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

আমাদের পুলিশের মান এখন বিশ্বমানের: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা শুধু মুখে না কাজেও তা করে দেখিয়েছি আমাদের পুলিশ হবে বিশ্বমানের বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার রাজশাহীর চারঘাটের সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে পুলিশে নবনিয়োগকৃত তিন হাজার ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল’ ২০২১ ব্যাচের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী  বলেন, সম্পূর্ণ পরিবর্তিত পদ্ধতির মধ্য দিয়ে স্বচ্ছ, আধুনিক ও যুগোপযোগী প্রক্রিয়ার মাধ্যমে তিন হাজার ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে। আমরা যেমন যোগ্যদের পুলিশে চাকরি দিয়েছি, তেমনি তারা যেন সঠিক ও উন্নত প্রশিক্ষণ পায় সেই ব্যবস্থাও করেছি।জঙ্গিবাদ দমন থেকে শুরু করে করোনা পরিস্থিতি মোকাবিলায় পুলিশের অগ্রণী ভূমিকা আমাদের মনে করিয়ে দেয়, বঙ্গবন্ধুর সেই ‘জনতার পুলিশের’ কথা। পুলিশ ধীরে ধীরে সত্যিকার অর্থেই বঙ্গবন্ধুর ‘জনতার পুলিশ’ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘জনবান্ধব পুলিশে’ রূপান্তরিত হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামীর উন্নত বিশ্বে অপরাধের ধরন বদলে যাচ্ছে। তার সঙ্গে তাল মিলিয়ে আমাদের পুলিশও এগিয়ে যাচ্ছে। দেশের সার্বিক নিরাপত্তা পুলিশ বাহিনীর ওপর ন্যস্ত। প্রতিটি পুলিশ সদস্য নিজের যোগ্যতা ও সামর্থ্য দিয়ে ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ মোকাবিলা করবে।

বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button