বাংলাদেশ

পঞ্চম দফা ইউপি নির্বাচন: আজ শেষ হচ্ছে প্রচার-প্রচারণা

পঞ্চম ধাপে ৭০৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিন আজ। শেষ মূহুর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন তারা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে, জনপ্রতিনিধি হিসেবে যোগ্য ও সৎ মানুষকেই বেছে নেয়ার কথা জানিয়েছেন ভোটাররা।

ফরিদপুরের মধুখালী-সদরপুর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন বুধবার। শেষ মুহুর্তে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা। তবে, নির্বাচন নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন ভোটাররা।

অন্যদিকে, কুমিল্লার নাঙ্গলকোট, চান্দিনা ও লালমাই উপজেলার ২৬টি ইউনিয়নে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। মাইকিং ও মিছিলে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সাধারণ ভোটারদের দাবি, ভোট গ্রহণের দিন যাতে কোন ধরনের সহিংসতা না ঘটে।

এদিকে, মাদারীপুর শিবচরে বন্দরখোলা ও কাঁঠালবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রতীক না থাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা জয়ী হয়ে এলাকার উন্নয়নের আশ্বাস দিচ্ছেন। আর যোগ্য প্রার্থীকেই ভোট দেয়ার কথা জানান ভোটাররা।

পঞ্চম ধাপে ৭০৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৯৩ জন প্রার্থী। চেয়ারম্যান পদে ৩ হাজার ২০৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭ হাজার ৮০৪ জন ও সাধারণ সদস্য পদে ২৪ হাজার ৮৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button