বাংলাদেশঅপরাধ

মুরাদের বিরুদ্ধে এবার নির্যাতনের অভিযোগ স্ত্রীর

বিতর্কিত উশৃংখল বক্তব্য দেয়ার জন্য তথ্য প্রতিমন্ত্রীর মধ্যে পদ হারানো ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে, এবার নির্যাতনের অভিযোগ এনে থানায় জিডি করেছেন তার স্ত্রী জাহানারা এহসান।

ধানমন্ডি থানায় করা ওই জিডিতে তিনি বলেছেন, মানসিক নির্যাতনের পাশাপাশি তাকে হত্যার হুমকিও দিচ্ছিলেন তার স্বামী মুরাদ। এর আগে, জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯’এ ফোন করে পুলিশি সাহায্য চান তিনি।জাহানারা জিডিতে উল্লেখ করেছেন, ওই ফোন পেয়ে পুলিশ বাসায় যাওয়ার আগে তার স্বামী বাসা থেকে বেরিয়ে যান।

সম্প্রতি সামাজিক মাধ্যমে শিষ্ঠাচার বহির্ভূতি এবং নারীর প্রতি অবমানকর বক্তব্য দেয়ার কারণে মন্ত্রীত্বের পদ হারাতে হয় মুরাদ হাসানকে। বাদ পড়েন দল থেকেও। সেসময় নানা নাটকীয়তায় দেশ ছাড়লেও বিদেশে ঢুকতে না পেরে, ফিরতে হয় তাকে।

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button