বাংলাদেশ

ট্রলারডুবি: মা-মেয়েসহ চারজনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনার চারদিন পর নিখোঁজ মা-মেয়েসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছে ৬ জন। বাকি নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

এদিকে, নিখোঁজদের সন্ধানে গতকাল বিক্ষোভ করে স্বজনরা। উদ্ধার কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।

তারা বলেন, চারদিন ধরে স্বজনদের খোঁজ পাচ্ছি না। ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌপুলিশসহ উদ্ধারকারী কোনো সংস্থাই তেমন তৎপরতা দেখাচ্ছে না। ফায়ার সার্ভিসের ডুবুরিরা স্পিটবোর্ডে নদীতে ঘুরছেন আর বসে বসে সময় কাটাচ্ছেন।

তবে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ফায়ার সার্ভিস সর্বাত্মক চেষ্টা করছে। পাশাপাশি কোস্টগার্ড, নৌপুলিশও চেষ্টা করছে। যতক্ষণ পর্যন্ত ট্রলার ও নিখোঁজদের সন্ধান পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত অভিযান চলবে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button