আন্তর্জাতিকবাংলাদেশ

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের ব্যাপারে আগ্রহী ইইউ

জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন, র‌্যাবকে বাদ দিতে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের সদস্য যে চিঠি দিয়েছেন সেটা তার ব্যক্তিগত বিষয়, এর সঙ্গে ইইউর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে “মিট দ্যা রিপোর্টার্স” অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এসময় আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে ইইউর যথেষ্ট আগ্রহ রয়েছে বলেও জানান  ইইউ রাষ্ট্রদূত।

সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্য রিপোর্টার্স’অনুষ্ঠানে যোগ দেন ই্উরোপীয় ইউনিয়ন-ইইউর রাষ্ট্রদূত চার্লস হুইটলি। কথা বলেন অর্থনীতি-রাজনীতিসহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে।

এসময়  বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও কথা বলেন রাষ্ট্রদূত।জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে র‌্যাব সদস্যদের বাদ দেয়ার বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের এক সদস্যর চিঠি প্রদান প্রসঙ্গে  সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন রাষ্ট্রদূত । সম্প্রতি র‍্যাব এবং এর  সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে প্রভাব পড়বে না বলেও জানান তিনি।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের নেয়া পদক্ষেপের প্রশংসা করে প্রত্যাবাসন প্রক্রিয়ায় পাশে থাকার কথা জানান রাষ্ট্রদূত চার্লস হুইটলি।

এসময় বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ উন্নয়নশীল দেশের পথে এগিয়ে যাওয়ায়  সরকারের প্রশংসা করেন ইইউ রাষ্ট্রদূত ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button