
গাজীপুরের কোনাবাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে ৩৩ বছরের এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় ঝুট ব্যবসায়ী তানবীর হোসেনের (৫০) বিরুদ্ধে।
এ ঘটনায় ধর্ষণের স্বীকার ওই নারী বাদী হয়ে গতকাল বিকেলে জিএমপি কোনাবাড়ী থানায় তানবির হোসনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত ওই ঝুট ব্যবসায়ী গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকার আঃ সালাম মিয়ার ছেলে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ২০২০ সনের মে মাসের ৩১ তারিখে ওই নারীর সঙ্গে ইসলামী শরীয়াহ মোতাবেক বিয়ে হয় তানভীর হোসেনের।বিয়ের পর থেকেই যৌতুকের জন্য মারপিট করতো সে। পরে ওই নারী অত্যাচার সয্য করতে না পেরে বিজ্ঞ আদালত মোকদ্দমা দায়ের করেন।মোকদ্দমা দায়ের করার পর থেকে অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দেয়। এক পর্যায়ে ওই বছরের সেপ্টেম্বর মাসের ৯ তারিখে কাজী অফিসের মাধ্যমে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেয়।
পরবর্তীতে ভাড়া বাসায় বসবাস করতে থাকে ওই নারী। প্রায় এক বছর যাবৎ আবারও ভাড়া বাসায় আসিয়া বিয়ে করবে আশ্বাস দেয় ওই ব্যবসায়ী এবং বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করে।
ভুক্ত ভোগী ওই নারীকে হত্যার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে আসছে। তিনি আরো জানান,গতকাল সকালে তানবীর হোসেন আমার বাসায় আসিয়া পূর্বের ন্যায় ভয় এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। বিয়ে করবে না বলে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি দেয়। পরে আমার ডাক চিৎকারে সে পালিয়ে যায়। পরে থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করি।
বিষয়টি নিশ্চিত করে জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বাংলাটিভি/এস



