দেশবাংলাজনদুর্ভোগস্বাস্থ্য

বিভিন্ন জেলায় উদ্বেগজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ

বিভিন্ন জেলায় উদ্বেগজনক হারে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। হাসপাতালগুলোতে করোনা পরীক্ষার জন্য চাপ বাড়ছে। উপসর্গধারী ব্যক্তিদের নমুনা পরীক্ষার অনুপাতে, রাজশাহীতে একদিনে করোনা শনাক্তের হার ৬২ শতাংশ ছাড়িয়েছে। যানবাহন ও বাজারঘাটসহ সার্বিক জীবনযাত্রায় স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে এখনো অনেকের মাঝে উদাসীনতা রয়েছে।

দেশ

ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে সারাদেশে ক্রমশ ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ। বিভিন্ন উপসর্গ নিয়ে কোভিড টেস্টের জন্য জেলায় জেলায় হাসপাতালগুলো চাপও বাড়ছে। সংক্রমণের হার বিবেচনায় বর্তমানে করোনা সবচেয়ে বেশি আগ্রাসী রাজশাহীতে। গত একদিনের হিসেবে জেলায় নতুন রোগি শনাক্তের হার ৬২ দশমিক ৮৫ শতাংশ। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন ২ জন।

এদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় পাঁচজন রোগির মৃত্যু হয়েছে। এই সময়, আরও ৯০ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।

এছাড়া, বিভিন্ন জেলায় যানবাহনসহ হাটে বাজারে জনচলাচলে এখনো উপেক্ষিত স্বাস্থ্যবিধি। মাস্ক পরে থাকা কিংবা দুরত্ব মেনে চলার বেশিরভাগ মাঝেই অনীহা, সংক্রমণ প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে সবসময় সচেতন করা হচ্ছে। তবে  স্বাস্থ্যবিধি মানতে নজরদারি বাড়ানোর আহবান সাধারণ মানুষের।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button