বাংলাদেশসরকার

নিরাপদ খাদ্য নিশ্চিতে কাজ করছে সরকার: খাদ্যমন্ত্রী

দেশে পর্যাপ্ত খাদ্যে রয়েছে কেউ যদি মজুদ করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সকালে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে খাদ্যে ভেজাল প্রতিরোধে সরকারের পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন মন্ত্রী।

খাদ্য মানুষের অন্যতম মৌলিক অধিকার। সুস্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশে পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের কোন বিকল্প নেই। তবে খাদ্যে ভেজাল বর্তমান সময়ে বাংলাদেশে ব্যাপকভাবে আলোচিত ও অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে।সাধারণত অধিক মুনাফার লোভে খাবারের সাথে নিম্নমানের ক্ষতিকর ও অপ্রয়োজনীয় দ্রব্য মেশায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা।এর ফলে জীবন হুমকির মধ্যে পড়ছে মানুষের জীবন।

এমন প্রেক্ষাপটে আজ দেশে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস। দিনটি উপলক্ষে সকালে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে যোগ দিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন,দেশে এখন অন্য সময়ের তুলনায় পর্যাপ্ত খাদ্যে রয়েছে।কেউ অবৈধভাবে মজুদ করতে চাইলে ব্যবস্থা নেয়া হবে।এ সময় খাদ্যে ভেজালরোধে আইনী ব্যবস্থা নেয়ার পাশাপাশি সবাইকে আরও সচেতন হওয়ার আহবান জানান মন্ত্রী।

তবে কেবল খাদ্য উৎপাদন নয়,পণ্যের গুনগত মান ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।ভবিষ্যত প্রজন্মের সুস্থ ও স্বাভাবিক বিকাশে নিরাপদ খাদ্য নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button