বাংলাদেশ
নিরপেক্ষ এ সার্চ কমিটি দ্বারা কার্যকর ইসি গঠিত হবে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি যে সার্চ কমিটি করেছেন, এই কমিটির মাধ্যমে গঠিত নির্বাচন কমিশন দ্বারা, আগামীতে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
সকালে, রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে মুজিব কর্নার ও ডাইরেক্টরস লাউঞ্জ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এসময় তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন গঠনে যারা অনুসন্ধান কমিটির সদস্য হয়েছেন, তারা অত্যন্ত নিরপেক্ষ ব্যক্তি। এছাড়া তারা রাজনৈতিক ছত্রছায়া মুক্ত হওয়ার ফলে আগামীতে এই কমিটি কার্যকর ইসি গঠনে বড় ভূমিকা রাখবে।
বাংলাটিভি/ সাকিব



