কোভিড ইউনিটে প্রতিদিনই নতুন রোগি, স্বাস্থ্যবিধি মানায় উদাসীনতা

দেশে করোনা সংক্রমণের হার গত কয়েকদিনে কিছুটা কমে আসলেও, বেড়েছে রোগির মৃত্যু। আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় হাসপাতালগুলোতে সার্বক্ষণিক তৎপর রয়েছেন চিকিৎসকরা।
এদিকে, দৈনন্দিন চলাফেরায় স্বাস্থ্যবিধি মানার বিষয়ে এখনো উদাসীনতা রয়েছে অনেকের মাঝে। এ নিয়ে, একেক জনের একেক অজুহাত। বিস্তারিত জানাচ্ছেন সাদমান সাকিব।
করোনা আক্রান্ত হয়ে রাজধানীসহ বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছেন অনেক রোগী। আবার, চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেও যাচ্ছে অনেকে।
সরেজমিনে হাসপাতালে ঘুরে দেখা গেছে, করোনা রোগীদের সেবা দিতে তৎপর রয়েছে চিকিৎসক-নার্সরা। হাসপাতালগুলোতে সার্বিক কোভিভ ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে।
করোনা আক্রান্ত রোগীদের স্বজনরা জানালেন, অনেকেই কয়েকদিন ধরে হাসপাতালে রয়েছেন।
এদিকে, করোনা সংক্রমণ প্রতিরোধে রোজকার চলাফেরায় মাস্ক পরে থাকা কিংব দুরত্ব মেনে চলার ব্যাপারে অনেকেরই উদাসীনতা রয়েছে। কেউ কেউ স্বাস্থ্যবিধি মানলেও, কারো কারো অজুহাতের যেন শেষ নেই।
করোনাভাইরাসে থেকে সুরক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহবান, সাধারণ মানুষের।



