বাংলাদেশপ্রধানমন্ত্রী

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে: প্রধানমন্ত্রী

ভোটের সময় ওয়াদা না ভুলে জনকল্যাণে কাজ করতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে গণভবন থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। এসময় তিনি আরও বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে, সে লক্ষ্যেই সবাইকে কাজ করতে হবে।

সকালে গণভবন থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়ালি যুক্ত হয়ে, টানা তৃতীয় মেয়াদে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভীকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে দেয়া বক্তব্যে নারায়ণগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এসময় বিএনপিকে উদ্দেশ্য করে তিনি প্রশ্ন রাখেন, যে দলের নেতৃত্বে একজন সাজাপ্রাপ্ত আসামি জনগণ তাদেরকে কেন ভোট দিবে ?

নবনির্বাচিত জনপ্রতিনিধিদের জনকল্যাণে কাজ করার নির্দেশনা দিয়ে সরকার প্রধান আরও বলেন,জনগণ যে আস্থা ও বিশ্বাস রেখে ভোট দিয়েছেন, তার মূল্যায়ন করতে হবে।

অনুষ্ঠানে সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

সংশ্লিষ্ট খবর

Back to top button