বাংলাদেশ

খালেদা জিয়ার ‘উপাধি’ টাকা দিয়ে কেনা: তথ্যমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ উপাধি টাকা দিয়ে কেনা বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

দুপুরের সচিবালয়ে ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিজ দপ্তরে অনুষ্ঠিত ওই বৈঠকে ভারতীয় হাইকমিশনারে সাথে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন হাছান মাহমুদ।

এসময় তথ্য সচিব মো. মকবুল হোসেন উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। এসময় তিনি বলেন, খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ উপাধি দেয়া কানাডিয়ান ওই প্রতিষ্ঠান দেশবিরোধী প্রচারে লবিস্ট নিয়োগে বিএনপিকে সহায়তা করেছে। পদক পাওয়ার সাড়ে তিন বছর পর তা গণমাধ্যমের সামনে এনে বিএনপি নেতারা খালেদা জিয়াকে হাস্যরসে পরিণত করেছেন বলেও উল্লেখ করেন হাছান মাহমুদ।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button