খেলাধুলাক্রিকেটবাংলাদেশ

খুলনা টাইগার্সকে ৬৫ রানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনা টাইগার্সকে ৬৫ রানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।  শুক্রবার দুপুরে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে লিগের ২৭তম ম্যাচ খেলতে নামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্স।

প্রথমে টসে হেরে ব্যাট করতে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দুই ওপেনার লিটন দাস ও মাহমুদুল হাসান জয়ের ইনিংসের শুরুটা চমৎকার হলেও  দুই ওপেনারের বিদায়ও হয় পরপর। জয় ১১ রানে আউট হয় ৫২ রানে লিটন  ফিরে যান। দলের অধিনায়ক ইমরুল কায়েসও টিকতে পারেননি।তিন উইকেটের পতনের পর ইংলিশ অলরাউন্ডার মঈন আলি ৭৫ রান করে আউট হন। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে কুমিল্লার ইনিংস থামে ১৮৮ রানে।

জবাবে ১৮৯ রানের লক্ষ্যে খুলনা টাইগার্স খেলতে নেমে দলীয় ১৭ রানে আউট হন ওপেনার রনি তালুকদার ও আন্দ্রে ফ্লেচার। দলের মাত্র ৮৮ রানেই ৮ উইকেটের পতন ঘটে মুশফিকুর রহিমদের। থিসারা পেরেরা দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন। খুলনার ইনিংস শেষ হয় ১৯.৩ ওভারেই। সবকয়টি উইকেট হারিয়ে স্কোরকার্ডে ১২৩ রান জমা করলে ৬৫ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button