
স্বামীকে তালাক না দিয়েই ফের বিয়ে করেছেন পরীমণি, এমন কারণ দেখিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে হালের আলোচিত এই চিত্র নায়িকাকে। অভিনেতা শরিফুল রাজ ও পরীমণিকে কুমিল্লার এক আইনজীবির পাঠানো এ নোটিশের জবাব দিতে হবে আগামী সাত কার্যদিবসের মধ্যে।
স্বামীকে তালাক না দিয়ে পুনরায় শরিফুল রাজকে বিয়ে করায় সেটিকে অবৈধ অভিযোগ করে দুজনকেই আইনি নোটিশ পাঠিয়েছে কুমিল্লার আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী।
নোটিশদাতার দাবি, ২০১২ সালের ৪ এপ্রিল নায়িকা পরীমণি বিয়ে করেন যশোরের কেশবপুর এলাকার যুবক ফেরদৌস কবির সৌরভকে। একলাখ টাকা কাবিনে বিয়েটি নিবন্ধন হয় কেশবপুর শহরের অফিসপাড়ার কাজী এম ইমরানের হোসেনের মাধ্যমে।
কিন্তু ফেরদৌসকে তালাক না দিয়েই নায়িকা পরীমণি গত ১৭ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার শরীফুল রাজকে বিয়ে করে আইন লঙ্ঘন করেছেন, এমন অভিযোগও আনা হয় ওই নোটিশে।
এদিকে মামলা আর সমালোচনার ধকল কাটিয়ে ক’দিন আগেই অভিনেতা শরিফুল রাজের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন হালের আলোচিত চলচ্চিত্র অভিনেত্রী পরীমণি। নতুন অতিথির আগমনের দিন গোনা পরীর জন্য এসেছে নতুন দুঃসংবাদ।
বাংলাটিভি/ সাকিব



