বাংলাদেশ

ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না : কাদের

ঐক্যবদ্ধ থাকলে কোন রাজনৈতিক প্রতিপক্ষই আওয়ামী লীগের বিজয় ঠেকাতে পারবে না বলে, মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সকালে নিজ বাসভবন থেকে পাবনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে, ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ঐক্যই হচ্ছে আওয়ামী লীগের মূল শক্তি। এসময় ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহবান জানান ওবায়দুল কাদের।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button