বাংলাদেশ

বইমেলায় বাড়ছে দর্শনার্থী-পাঠক সমাগম, শিশুপ্রহরে প্রাণস্পন্দন

বইমেলায় দিনে দিনে বাড়ছে দর্শনার্থী ও পাঠকদের উপস্থিতি।  এরইমধ্যে মেলায় নতুন বইও এসেছে অনেক, বেড়েছে বিক্রিও। এছাড়া শনিবার শিশুপ্রহরে ছিলো কচিকাচাদের মেলা। শিশু চত্তরে ছবি আকা, সিসিমপুরে অংশগ্রহণসহ নানা বাড়তি আয়োজনে সরব হয়ে ওঠে মেলা প্রাঙ্গন।

অমর একুশে প্রাণের বইমেলা বর্ধিত সময়ে শেষ হবে আগামী ১৭ মার্চ। প্রতিনিয়ত মেলায় পাঠক-দর্শনার্থীদের উপস্থিতি বাড়ছে। বইমেলায় পাঠকদের বেশিরভাগ এসেছেন সপরিবারে। মেলায় বাবা-মায়ের সঙ্গে আশা শিশুরা খুশি-আনন্দে সময় পার করছে। এছাড়া শিশুপ্রহরে তাদের জন্য ছিলো নানান আয়োজন।

এদিকে মেলায় আজও বেশকিছু লেখকের নতুন বই প্রকাশিত হয়েছে। তরুন লেখকদের গল্প,উপন্যাস,ছড়া,প্রবন্ধ অন্য যেকোন সময়ের চেয়ে বেশী প্রকাশ  হয়েছে। প্রকাশকরা বলছেন পাঠকদের সমাগম বৃদ্ধির পাশাপাশি বই বিক্রিও হচ্ছে ভালোই। বইয়ের প্রতি এ ভালোবাসা প্রজন্ম থেকে প্রজন্মে অম্নান থাক, এটিই সবার চাওয়া।

সংশ্লিষ্ট খবর

Back to top button