বাংলাদেশআইন-বিচারউন্নয়নসরকার

মামলাজট কমিয়ে আনতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

মামলার জট কমিয়ে আনা বিচার বিভাগকে ত্বরান্বিত করছে কাজ করছে সরকার।এ বিষয়ে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রবিবার সকালে, জিপি-পিপি আয়োজিত প্রশিক্ষণ কোর্সে ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

মামলার জট বেড়েছে। করোনার কারণে আরও বাড়ার কথা ছিল। কিন্তু ভার্চুয়াল কোর্ট আইন করে দুই লাখ মামলা নিষ্পত্তি করতে পেরেছি। এই আইন না করলে এই দুই লাখ মামলা যুক্ত হতো। করোনার আগে যেসব মামলা নিষ্পত্তির অপেক্ষায় ছিল, এখনো সেটাই আছে। আমরা কিছুটা হলেও কমাতে পেরেছি। এছাড়া, বিচারবিভাগ আধুনিকায়ন করতে ২ হাজার ২’শ কোটি টাকার ই জুডিশিয়ার প্রকল্প নেয়া হয়েছে বলে জানান তিনি।

ভার্চুয়ালি আদালত পরিচালনায় তথ্য-প্রযুক্তি আইন প্রণয়ন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশব্যাপী বিচারবিভাগে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button