বাংলাদেশ
নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার: কৃষিমন্ত্রী

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্বে খাদ্যশস্যের দাম কিছুটা বেড়েছে, তবে সরকার দেশে নিত্যপন্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সর্বাত্মক চেষ্টা করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
দুপুরে, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন,তেলসহ কয়েকটি খাদ্যের উপর সরকার শুল্ক কমিয়ে দিয়েছে। বাজারে সরু চালের দাম কিছুটা বাড়লেও, মোটা চালের দাম স্বাভাবিক রয়েছে বলেও জানান কৃষিমন্ত্রী। আব্দুর রাজ্জাক আরো জানান, শিগগিরই ৫০ লক্ষ্য নিম্নআয়ের মানুষের জন্য ১০ টাকা মূল্যে চাল দেবে সরকার।



