বাংলাদেশ

দেশে এলো হাদিসুরের মরদেহ, বিমানবন্দরে স্বজনদের আহাজারি

দেশে পৌছেছে, ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত এমভি বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ। দুপুরে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় হাদিসুরের মরদেহবাহী টার্কিশ এয়ারের ফ্লাইটটি।

এসময়, মরদেহ হস্তান্তরের আনুষ্ঠানিকতা পালন করে কর্তৃপক্ষ। তার মরদেহ বুঝে নেন হাদিসুরের স্বজনরা।

অবশেষ মাতৃভুমিতে পৌছালো, ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত এমভি বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুরের নিথর দেহ। দুপুরে টার্কিশ এয়ারের একটি ফ্লাইটে মরদেহ ঢাকায় পৌঁছায়।

মরদেহ নিতে বিমানবন্দরে আসেন নিহত হাদিসুরের স্বজনরা। এসময় কান্নায় ভেঙ্গে পড়েন তারা।

বিমানবন্দরে উপস্থিত ছিলেন, বরগুনার স্থানীয় সাংসদ শওকত হাসানুর রহমান রিমন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোহাম্মদ মনোয়ার মোকাররম। এসময় নিহত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা।

এর আগে, গত ৯ মার্চ  দেশে ফেরেন বাংলার সমৃদ্ধি জাহাজটি থেকে উদ্ধার ২৮ নাবিক।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button