ভোজ্য তেলে ভ্যাট প্রত্যাহার হলেও দাম নিশ্চিতে নজরদারির তাগিদ

ভোজ্যতেলের অস্থিরতা বাজার নিয়ন্ত্রণে সরকার ভ্যাট প্রত্যাহার করলেও, খুচরা বাজারে এখনও তার কোন প্রভাব পড়েনি। রাজধানীর বাজারে পাইকারী ও খুচরা পর্যায়ে তেল বিক্রি হচ্ছে আগের দামেই। ক্রেতারা বলছেন ভ্যাট প্রত্যাহারের পর সে অনুযায়ী তেলে বাজারদর ঠিক রাখতে কঠোর নজরদারি প্রয়োজন। আর বিক্রেতাদের দাবি, ভোজ্যতেলের দাম মূলত কমবে নতুন সরবরাহের উপর।
নিত্যপন্যে অন্যতন তেলের বাজারে তুলকালাম যেন শেষই হচ্ছে না। বাজারদর সহনীয় রাখতে সবশেষ সরকারি নির্দেশনায় দুই পর্যায়ে তেলের উপর ভ্যাট প্রত্যাহার করে এনবিআর, হয়েছে, যা আগামী ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে। তবে বাজারে এখনো তার প্রভাব পড়তে শুরু করেনি।রাজধানীর কারওয়ান বাজারে পাইকারী ও খুচরায় পর্যায়ে এখনো আগের চড়া দামেই বিক্রি হচ্ছে ভোজ্যতেল।সাধারণ ক্রেতারা বলছেন, তেলের ভ্যাট প্রত্যাহার করে নেয়া আশাব্যঞ্জক খবর। তবে বাজারে সেই অনুযায়ী দর বাস্তবায়নে সার্বিক মনিটরিংও জোরদার করতে হবে।
পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন, তেলের পযাপ্ত সরবরাহ থাকলে আগের কেনা দর বাড়তি। তাই এখনই দাম কামনো সম্ভব হচ্ছে না। তবে অচিরেই নতুন সরবরাহে ভ্যাটছাড়া পাইকারী দর বাস্তবায়িত হলে, তখন খুচরায়ও কম দাম পড়বে। ভোজ্যতেলে বাজার সহনীয় রাখতে উৎস থেকে ভোক্তা পর্যন্ত সকল স্তরে নজরদারি কঠোর নিশ্চিতের তাগিদ ক্রেতাদের।



