বাংলাদেশ

বৈশ্বিক সংকটকালেও কোটি মানুষকে স্বল্পমূল্যে পণ্য দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী

যুদ্ধকালীন সময়ে সারাবিশ্বে পন্যের দাম বেড়েছে, তার মধ্যেও সরকারে নিজস্ব পরিকল্পনার ফলেই ১ কোটি মানুষকে টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য দেয়া শুরু হয়েছে- বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

দুপুরে জাতীয় প্রেসক্লাবে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষাসৈনিক ও প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান’এর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠানে একথা বলেন তিনি। এসময় তথ্যমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিএনপিসহ সমালোচকদের দেশের মানুষের সুখ ভাল লাগে না বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button