বাংলাদেশ

টিসিবির পণ্য সরবরাহে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

স্বল্পমূল্যে টিসিবির পণ্য যেন প্রকৃত নিম্নআয়ের মানুষেরা পায় তা নিশ্চিতের সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বিকেলে, ঠাকুরগাঁও অডিটোরিয়ম মাঠে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে টিসিবির পণ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের চাহিদার ৯০ ভাগ তেল বিদেশ থেকে আমদানি করতে হয়।বিদেশে দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এজন্য রমজান মাসের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী ১ কোটি মানুষকে স্বল্পমূল্যে টিসিবির পণ্য পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button