
দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যাওয়া জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক আগামীকাল থেকে প্রথম রোজা শুরু।
শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে সভাশেষে। ইসলামিক ফাউন্ডেশন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।সভায় ধর্ম প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, বাংলাদেশে রোববার থেকে শুরু হচ্ছে রমজান মাস। আগামী ২৮ এপ্রিল বৃহস্পতিবার দিনগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।ঢাকায় প্রথম দিন সেহরির শেষ সময় রাত ৪টা ২৭ মিনিট। প্রথম রোজার ইফতারের সময় ৬টা ১৯ মিনিট।
বাংলাটিভি/শহীদ



