বাংলাদেশ

রমজানে যানজটে নাকাল নগরবাসী

রাজধানীতে ক’দিন ধরেই তীব্র যানজটে নাকাল নগরবাসী, রমজান শুরুর পর সেই ভোগান্তি যেন আরো বেড়েছে। কর্মস্থলে পৌছতে সময় লাগছে দ্বিগুনেরও বেশি। মোড়ে মোড়ে থমকে থাকা যানবাহনের বেশ চাপ। ট্রাফিক পুলিশ বলছে, সকালের দিকে একই সময়ে অনেক গাড়ি রাস্তায় বের হওয়ায় জট বাড়ছে, যার প্রভাব থাকছে বেলা পর্যন্ত। আবার, ইফতারের আগে ঘরে ফেরার যাত্রায়ও বিকেল থেকেই তীব্র যানজট। সাদমান সাকিব জানাচ্ছেন বিস্তারিত।

যানবাহনের চাপ এতো বেড়েছে, যে এভাবেই ঠায় দাঁড়িয়ে থাকার দৃশ্য রাজধানীর বেশিরভাগ এলাকায়। গন্তব্যে যেতে সময় লাগছে স্বাভাবিকের চেয়েও অনেক বেশি। এ অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। কয়েকদিন ধরে তীব্র যানজট থাকলেও রোজায় এসে ভোগান্তির মাত্রা আরো বেড়েছে।

যানজটে ঘন্টার পর ঘন্টা আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।দীর্ঘ যানজট পড়ায় অনেক যাত্রী বাধ্য হয়ে হেঁটেই ছুটছেন গন্তব্যে। এ কারণে, গণপরিবহন শ্রমিকরাও দিনের ভাড়া উঠাতে না পারায় পড়ছেন সংকটে।

এদিকে, রাস্তার তীব্র যানজটের কারণ হিসেবে ট্রাফিক পুলিশ বলছে, স্কুল ও অফিস খোলা থাকায় একই সময় অনেক গাড়ি রাস্তায় বের হওয়ায় চাপ পড়ছে। আবার, কর্মস্থল ছুটির সময়ও সেই একই দশা।যানজট কমাতে সবাইকে ট্রাফিক নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button