বাংলাদেশ
৭১’র গণহত্যায় নিহতদের দেহাবশেষ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মিরপুর বধ্যভূমি থেকে উদ্ধার হওয়া ৭১’র গণহত্যায় নিহতদের দেহাবশেষ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
সেনাবাহিনীর তত্ত্বাবধানে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে এর আনুষ্ঠাকিতা সম্পন্ন হয়। দাফনের আগে ৫টি কফিন থেকে জাতীয় পতাকা ভাজ করা হয়।
দাফন শেষে করা হয় ‘ভলি ফায়ার’। পরে বীর শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সেনা প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় নির্বিচারে গণহত্যা চালায় পাকিস্তানি সেনাবাহিনী। স্বাধীন বাংলাদেশে, একের পর এক আবিষ্কৃত হতে থাকে বধ্যভূমি।
মিরপুরের বধ্যভূমি সেই হত্যাযজ্ঞের বড় সাক্ষি। ১৯৯৯ সালে সেখান থেকেই উদ্ধার হওয়াদের দেহাবশেষ রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের আয়োজন করা হলো।



