বাংলাদেশ

নিজ কার্যালয়ের কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময়

খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকার জন্য যতটুকু সম্ভব খাদ্য উৎপাদনে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এই আহ্বান জানান তিনি। এসময় সরকার প্রধান বলেন, করোনার দু’দফা ঢেউয়ের ফলে, এখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব আরেকটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। যেকোন পরিস্থিতি মোকাবেলায় সকলকে প্রস্তুত থাকারও আহবান জানান প্রধানমন্ত্রী।

নিজ কার্যালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় মহামারিতে জীবনের ঝুকি নিয়ে কাজ করায় কর্মকর্তাদের ধন্যবাদ জানান সরকার প্রধান।

বিশ্ব সংকটের কারণে দেশ যাতে কোনো সংকটে না পড়ে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়ে তিনি বলেন,এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবে না।

এসময় শ্রীলঙ্কার অর্থনৈতিক মন্দার সঙ্গে তুলনা করে এ বিষয়ে অপপ্রচার চালানোর সমালোচনাও করেন প্রধানমন্ত্রী।

প্রতিটি উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে দেশের মানুষ কি পাবে সে চিন্তা করেই পরিকল্পনা নেয়া হয় বলেও জানান সরকার প্রধান।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button