বাংলাদেশরাজনীতি

ভারতবিরোধী অপরাজনীতি করে বিএনপি: তথ্যমন্ত্রী

বাংলাদেশের অভ্যুত্থানে ভারতের যে অবদান, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ আয়োজিত এক আলোচনা সভা তিনি এসব কথা বলেন।ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশের পক্ষে স্বাধীনতা অর্জন করা সম্ভব ছিল না।প্রতিবেশী দেশের সঙ্গে সুস্পর্ক বজায় না রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় বলেও জানান তিনি। বিএনপিসহ কয়েকটি দল ভারতবিরোধী রাজনীতি করে। প্রেসক্লাবের আঙিনা গরম করে। নয়াপল্টনের আঙিনা গরম করে। ভারতবিরোধী বক্তব্য দিয়ে টেলিভিশনের পর্দা কাঁপায়। তারা আবার ভারতীয় হাইকমিশনে ইফতার করতে যায়। আশা করি, তাদের এই অপরাজনীতি বন্ধ হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button