বাংলাদেশ

পহেলা বৈশাখকে ঘিরে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি

এবারের পহেলা বৈশাখকে ঘিরে কোন অপশক্তি যাতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য মঙ্গলশোভাযাত্রা ও রমনাবটমুলের অনুষ্ঠানকে ঘিরে ডিএমপির পক্ষ থেকে নেয়া হয়েছে নানা ধরনের নিরাপত্তা ব্যবস্থা।

সকালে রাজধানীর রমনার বটমূলে বাংলা নববর্ষ বরণ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা দেখতে এসে এ কথা বলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম । এসময় তিনি বলেন, মঙ্গলশোভা যাত্রা এবং রমনার বটমূলে আয়োজিত অনুষ্ঠানে কঠোর নিরাপত্তা তল্লাশীর মধ্য দিয়ে প্রবেশ করতে হবে।

বাংলা নববর্ষ ১৪২৯ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি  ও মহড়া পরিদর্শনে সকালে রাজধানীর রমনা পার্কে আসেন ঢাকা মেট্টপলিটন পুলিশ,ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।এ সময় তিনি জানান,বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে,ডিএমপির পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অনুষ্ঠানস্থল ঘিরে পুলিশের সাদা পোশাকসহ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

ডিএমপি কমিশনার আরো জানান,অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় কঠোর তল্লাশি করা হবে। মুখে রাখা যাবে না মুখোশ, আনা যাবে না উচ্চশব্দের কোন বাদ্যযন্ত্র। এছাড়া নারী ও শিশুরা যাতে কোন ধরেন ইভটিজিংয়ের শিকার না হয় সে জন্য পুলিশের সাদা পোশাকের টিম তৎপর থাকবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button