দীর্ঘ দুই বছর পর হিলি চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের যাতায়াত শুরু

করোনা মহামারির কারণে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত শুরু হয়েছে। বৃহস্পতিবার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম শুরু হয়। এতে চিকিৎসা,ব্যবসা ও ভ্রমণসহ নানা কাজে ভারতে যেতে চাওয়া পাসপোর্ট যাত্রীদের স্বস্তি ফিরে এসেছে।
করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে ২০২০ সালের ২৩ মার্চ থেকে বন্ধ ছিলো হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপের্টে যাত্রী পারাপার। দেশের দ্বিতীয় বৃহত্তম এ বন্দর দিয়ে প্রায় দুই বছর ধরে যাত্রী পারাপর বন্ধ থাকায় বেকায়দায় পড়ে চিকিৎসা প্রত্যাশি,ব্যবসায়ী,ভ্রমন প্রিয়াসি ও শিক্ষার্থীরা। সেই সাথে বিপাকে পড়ে এর সাথে সংশ্লিষ্ট শ্রমিক কর্মচারীরা। দীর্ঘদিন পর যাত্রী পারাপার শুরু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে এই পথ ব্যবহারকারী পাসপোর্ট যাত্রীদের মাঝে।
সম্প্রতি ভারত সরকার হিলিসহ দেশের বেশ কয়েকটি বন্দর দিয়ে পর্যটকসহ বিভিন্ন ভিসা প্রদানের নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর শুরু হয় হিলি বন্দর দিয়ে ভারতে যাওয়ার ভিসা প্রদানের কাজ।
বেনাপোল বন্দর ও আকাশ পথে ভারতে যাওয়া পাসপোর্ট যাত্রীরা বিশেষ ব্যবস্থায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে পারলেও এই পথ দিয়ে ভারতে যাওয়া বন্ধ ছিলো।
বাংলাটিভি/রাজ



