
দেশ এগিয়ে যাচ্ছে, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাএদের সোচ্ছার হতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ বিকালে বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় শাখার বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ছাএদের সাইবার যুদ্ধে জয়ী হতে হলে নতুন প্রজন্মকে ঘুড়ে দাড়াতে হবে। এ সময়ে তিনি আরও বলেন,২০৪১ সালের স্বপ্নের বাংলাদেশ তোমরাই বাস্তবায়ন করবে । এ সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কৃষি ও বাংলাদেশের টেক্সটাইল খাতকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় মনোবলে কাজ করে যাচ্ছেন।বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বার্ষিক সম্মেলনে এ সময়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারন সম্পাদক লেখক ভট্রাচার্য, বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রফেসর মো আবুল কাশেম, ইঞ্জি মোজাফফর হোসেন এমপি প্রমূখ।
বাংলাটিভি/শহীদ



