বাংলাদেশস্বাস্থ্য

ভারতে করোনা বাড়ায় আমাদেরও সতর্ক থাকতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেশী দেশ ভারতে আবারও নভেল করোনাভাইরাস সংক্রমণ বেড়ে চলেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আমাদের এখানেও বাড়তে পারে। কাজেই আমাদের আরও সতর্ক হতে হবে।

রাজধানীর মহাখালীতে জাতীয় নিপসম অডিটোরিয়ামে আজ রোববার জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে এখন করোনায় মৃত্যু শূন্যের কোঠায়। এটি আমাদের ধরে রাখতে হবে। তাই, সবাইকে সচেতন ও সাবধান হতে হবে।’

জাহিদ মালেক আরও বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশে কোনো ধরনের খাদ্যসংকট হয়নি। আমাদের মাথাপিছু আয় সচল আছে। আমরাও সঠিক সময়ে টিকা আনতে পেরেছি। সবাইকে সময়মতো টিকা দিতে পেরেছি।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button