ঈদে সাধ্যমতো নতুন জামা-জুতো কেনার হিড়িক

রাজধানীর মার্কেটগুলোতে এখন জমাজমাট ঈদের কেনাকাটা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিপণিবিতানে ভিড় করছেন ক্রেতারা। শপিংমল থেকে শুরু করে ফটুপাত, সব জায়গায় ভরপুর বেচাকেনা। দাম নিয়ে রয়েছে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। বিক্রেতারা বলছেন, ঈদে যারা ঢাকা ছাড়বেন তারা আগেভাগে কেনাকাটা সারছেন।
ঈদ আনন্দের কোন কিছুর কমতি যেন না থাকে, তাই রমজানের শেষদিকে এসে কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। নিজের ও প্রিয়জনদের জন্য নতুন জামাজুতো কিনতে রাজধানীর দোকানগুলোতে যেন হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা।
ঢাকার মৌচাক মার্কেটের দোকানগুলোতে এখন নিত্যনতুন ডিজাইনের পোশাকে সমারোহ। তবে দাম নিয়ে ক্রেতাদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
বর্তমানে বেচাকেনা অনেকটাই জমে উঠেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। অ্ন্যদিকে, ফুটপাতের দোকানগুলোতেও রয়েছে বাহারী পসরা। ঈদ উপলক্ষে সাধ্যমতো পরিবারের জন্য নতুন পোশাক কিনছেন অনেকেই।
ঈদের কেনাকাটা সামনে আরো বাড়বে বলে আশা করেছেন ব্যবসায়ীরা।
বাংলাটিভি/ সাকিব



