অন্যান্যআওয়ামী লীগবাংলাদেশরাজনীতি

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে লড়াই চালিয়ে যেতে হবে: কাদের

শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে লড়াই চালিয়ে যেতে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (২৭ এপ্রিল) সকালে শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।শেরেবাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়াও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেরে বাংলা ছিলেন অসাম্প্রদায়িক মানবতাবাদী নেতা। তিনি রাজনীতি করতেন গণমানুষের জন্য।শেরেবাংলার মৃত্যুবার্ষিকীতে সাম্প্রদায়িকতার বিষবাষ্প থেকে জাতিকে মুক্ত করার শপথ নিতে বলেন ওবায়দুল কাদের।

জাতীয় নেতা শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামানের নেতৃত্বেও শ্রদ্ধা জানানো হয়। এছাড়া বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে।
এর আগে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাণীতে বলেন, শেরেবাংলা এ কে ফজলুল হক শোষণ ও বঞ্চনাহীন, প্রগতিশীল, গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক দেশ গঠনে আজীবন সংগ্রাম করে গেছেন।

বাংলাটিভি/জাবেদ
 

সংশ্লিষ্ট খবর

Back to top button