বাংলাদেশঅপরাধআইন-বিচার

ফাঁকা ঢাকায় বাসা থেকে স্বর্ণালংকারসহ চুরি

ঈদের ছুটিতে  ঢাকার হাতিরঝিলে একটি বাসার জানালার গ্রিল কেটে সাড়ে পাঁচ ভরি স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে।

ঈদের দিন মঙ্গলবার (৩ মে) দিনগত রাতে বাসাটিতে এ চুরির ঘটনা ঘটে। বুধবার (৪ মে) সকালে পুলিশকে বিষয়টি জানানো হয়।

চুরির ঘটনার খবর নিশ্চিত করে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর বলেন, আজ সকালেহাতিরঝিল থানা পুলিশ মহানগর প্রজেক্টের একটি বাসায় চুরি অভিযোগ পায়। বাসাটি থেকে স্বর্ণালংকারসহ দামি মালামাল চুরি করে নেওয়া হয়েছে বলে অভিযোগে বলা হয়। আমরা মাত্র বাসাটিতে এসেছি, অভিযোগের সব তথ্য যাচাই করে দেখছি।

তিনি বলেন, বাসার মালিককে আমরা মামলার জন্য অনুরোধ করছি। তিনি হয়তো একটি চুরির মামলা করবেন। মৌখিক অভিযোগে আমরা জানতে পেরেছি, মোট সাড়ে পাঁচ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। স্বর্ণালংকারে মধ্যে ছিল গলার হাড়, হাতের চুরি, নেকলেস ও টিকলি। এছাড়া দুইটি ক্যামেরা, দুইটি হার্ডডিক্সসহ নগদ চার লাখ টাকা চুরি হয়েছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button