বাংলাদেশসরকার

ঈদের ছুটি শেষে অফিস খুলছে আজ

ঈদুল ফিতরের ছয়দিনের ছুটি শেষে সরকারি অফিস খুলছে আগামীকাল বৃহস্পতিবার (৫ই মে)। গত শুক্রবার (২৯শে এপ্রিল) থেকে শুরু হওয়া ছুটি শেষ হচ্ছে বুধবার (৪ঠা মে)।

মঙ্গলবার (৩রা মে) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

গত ২৯ ও ৩০শে এপ্রিল (শুক্র ও শনিবার) ছিল সপ্তাহিক ছুটি। এরপর ১লা মে (রবিবার) ছিল মে দিবসের ছুটি। এরপর ২, ৩ ও ৪ই মে (সোম, মঙ্গল ও বুধবার) ঈদের ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।বৃহস্পতিবার একদিন খোলা থাকার পর আবার দুদিন (৬ ও ৭ই মে) সাপ্তাহিক ছুটি। তাই যারা ৫ই মে ছুটি নিয়েছেন তারা টানা ৯ দিনের ছুটি পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে তাদের আগামী ৮ই মে (রবিবার) অফিস করতে হবে।

তাই ঢাকার বাইরে ঈদ করতে যাওয়ার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেশির ভাগই ৫ই মে ঐচ্ছিক ছুটি নিয়েছেন বলে জানা গেছে। তবে যারা ছুটি না পেয়েও দূর-দূরান্তে গিয়ে ঈদ করেছেন তারা হয়তো বৃহস্পতিবার এসেই অফিসে যোগ দেবেন।

করোনা মহামারির কারণে গত দু’বছর ঈদ কেটেছে বিধিনিষেধের মধ্যে। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় দু’বছর পর এবারই স্বাভাবিক পরিস্থিতিতে এসেছে ঈদুল ফিতর।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button