বাংলাদেশঅপরাধআইন-বিচারসরকার

পি কে হালদারকে ফিরিয়ে আনতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

যারা দেশের টাকা বিদেশে পাচার করছে, তারা দেশের শত্রু, পি কে হালদারকে ফিরিয়ে আনতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্বরণসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পি কে হালদারকে দেশে নিয়ে আসার বিষয়ে আমরা এখনো আনুষ্ঠানিক কোনো প্রসেসিং শুরু করিনি। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। তারাই পি কে হালদারকে দেশে নিয়ে আসার ব্যবস্থা করবে। দেশে নিয়ে এসে দুদকের মুখোমুখি করা হবে। তবে যারাই দেশের টাকা বিদেশে পাচার করুক না কেন, তারা দেশের শত্রু।তাকে বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেন আব্দুল মোমেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button